বন্ধ হচ্ছে স্যামসাংয়ের সেলফ সার্ভিস পরিষেবা

২৭ মে, ২০২৪ ১৩:১৯  

ক্রেতারা যাতে বাড়িতে বসেই নিজেদের ডিভাইস নিজেরা মেরামত করতে পারেন সেজন্য স্যামসাং ‘সেলফ রিপেয়ার প্রোগ্রাম’-এর ঘোষণা করেছিলো। এই প্রোগ্রামের অধীনে স্পেয়ার যন্ত্রাংশ ও টুল সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি, জনপ্রিয় অনলাইন গ্যাজেট রিপেয়ার কমিউনিটি তথা গাইড সংস্থা আইফিক্সিট-এর সাথে হাত মিলিয়েছিলো। গত দু’বছর ধরে উভয় কোম্পানি যৌথ উদ্যোগে ‘স্যামসাং রিপেয়ার হাব’ প্রকল্প বেশ ভালোই চলছিলো। কিন্তু নতুন খবের জানা গেছে, স্যামসাং এবং আইফিক্সিট তাদের অংশীদারিত্বে ইতি টানতে চলেছে।

এই বিষয়ে আইফিক্সিট মন্তব্য করেছে, “আমাদের লক্ষ্য ছিল রিপেয়ার ডকুমেন্টেশনের জন্য হাই-স্ট্যান্ডার্ড নির্ধারণ করা। একই সাথে গ্যালাক্সি সিরিজের ডিভাইসগুলিকে চলমান রাখার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং টুল সরবরাহ করা। এর জন্য আমরা স্থানীয় তথা স্বাধীন রিপেয়ার শপগুলি থেকে সাহায্য নিয়ে থাকি। যাতে তারাও ব্যবসায়িককভাবে সফল হয়।”

বিপরীতে স্যামসাং স্থানীয় রিপেয়ার শপগুলো থেকে সাহায্য নিতে নারাজ ছিল বলে দাবি করেছে আইফিক্সিট। যেকারণে সংস্থাটি স্থানীয় ছোট-মাঝারি রিপেয়ার পার্টস সরবরাহকারী স্টোরগুলোকে সাহায্য করার লক্ষ্য পূরণ করতে তারা সক্ষম হয়নি। ফলে উচ্চ দামে স্পেয়ার যন্ত্রাংশ ও টুল সরবরাহ করতে বাধ্য হচ্ছিলো আইফিক্সিট। উপরন্তু স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের পরবর্তী লাইনআপগুলির জন্য টেক জায়ান্টটি সার্টিফাইড যন্ত্রাংশ সরবরাহ করতেও ব্যর্থ হচ্ছিলো। ফলস্বরূপ উভয় কোম্পানি দীর্ঘ দুই বছরে অংশীদারিত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিবিটেক/বিএমটি